হাসিনার চাচাতো ভাই সেখ জুয়েল এখন বিধান মল্লিক

ছাত্র-জনতার আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে শেখ হাসিনার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন (যিনি সেখ জুয়েল নামে পরিচিত) বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি সম্প্রতি ভারতের আধার কার্ড গ্রহণ করেছেন।

এছাড়া, সেখ সালাহউদ্দিন তার পুরোনো নাম পরিবর্তন করে ‘বিধান মল্লিক’ হয়ে গেছেন। তার বাবা সেখ আবু নাছেরের পরিবর্তে আধার কার্ডে তার বাবার নাম হিসেবে ‘মুদিন্দ্রনাথ মল্লিক’ উল্লেখ করা হয়েছে। সেখ সালাহউদ্দিনের আধার কার্ডের তথ্য অনুযায়ী, তার জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৫৯, এবং বর্তমান ঠিকানা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার শাড়াপুল।

বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রে তার নাম সেখ সালাহউদ্দিন (SHAIKH SALAUDDIN), বাবা সেখ আবু নাছের, এবং জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৬৭। তার ঠিকানা সোনাডাঙ্গা, খুলনায়।

এদিকে, বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ফেসবুকে এক পোস্টে শেখ পরিবারের সদস্যদের নিয়ে মন্তব্য করেছেন, এবং জানিয়েছিলেন যে অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন।

২০১৮ সালে সেখ সালাহউদ্দিন প্রথমবারের মতো খুলনা-২ সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও তার নাম সেখ সালাহউদ্দিন, তিনি সেখ জুয়েল নামেই বেশি পরিচিত।

গণঅভ্যুত্থানের পর গত বছর আগস্টে হাসিনা সরকারের পতনের পর সেখ জুয়েলসহ শেখ পরিবারের সদস্যরা ভারতে আশ্রয় নেন। এর আগে, এই পরিবারের অনেক সদস্য সেনাবাহিনীর হেফাজতে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু পরে তারা সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান।

সূত্রের মতে, সেখ জুয়েলসহ শেখ পরিবারের অনেক সদস্য বিশেষ প্রক্রিয়ায় ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং তাদের আধার কার্ড ব্যবহার করে ভারতে স্বাধীনভাবে চলাফেরা করছেন। কিছু সদস্যকে ট্রাভেল কার্ডও দেওয়া হয়েছে, যা ব্যবহার করে তারা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করছেন। সেখ জুয়েল বর্তমানে কলকাতায় বেশিরভাগ সময় কাটাচ্ছেন, এবং তার ভাই শেখ হেলাল, শেখ সোহেল ও শেখ রুবেলও পশ্চিমবঙ্গের কলকাতায় বসবাস করছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *