পা’গলের বেশে নারীদের প্রতি অ*শালীন মন্তব্যকারী যুবক গ্রে*ফতার
নারীদের হি*জাব ছাড়া ঘর থেকে বের না হতে বলার পাশাপাশি অ/শালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম মো. খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান।
সোমবার (১০ মার্চ) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং
তিনি জানান, অভিযুক্ত যুবক নারীদের নিয়ে অ/শোভন বক্তব্য দিয়ে সামাজিক মাধ্যমে বি*ভ্রা*ন্তিকর বার্তা ছড়াচ্ছিলেন। এতে নারীদের প্রতি পুরুষদের দৃষ্টিভঙ্গি নেতিবাচকভাবে উপস্থাপিত হয়েছে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি হয়েছে। ভিডিও দেখে শনাক্তের পর সোমবার বিকেলে সাভারের আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
একটি ফেসবুক পেজে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত যুবক পা’গলের বেশ ধরে নারীদের উদ্দেশে অ/শালীন মন্তব্য করছেন এবং তাদের হিজাব বা বোরখা পরার নির্দেশ দিচ্ছেন। আরও দেখা যায়, তিনি মন্তব্য করছেন যে, হিজাব না পরলে নারীরা নি/র্যা*তনের শি-কার হতে পারেন।
বিশেষত, ভিডিওতে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী দুই কিশোরীকে উদ্দেশ্য করে তিনি আ*প*ত্তিকর ও অব-মাননাকর বক্তব্য দিয়েছেন, যা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা বলে মনে করা হচ্ছে।
এআইজি এনামুল হক সাগর জানান, অভিযুক্ত যুবকের কর্মকাণ্ড সমাজে অ*শান্তি ও বি*ভ্রান্তি সৃষ্টি করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
