ঢাকায় র্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে বাসায় ঢুকে ডা*কাতি
রাজধানী ঢাকার ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ ডা/কাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডা/কাতরা র্যাবের পোশাক পরিধান করে এবং নিজেদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয় দিয়ে অপারেশন চালায়। পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও, বাকিরা প্রায় ২৫ লাখ টাকা এবং কিছু স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৬ মার্চ) ভোরে ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে এই ডা/কাতি ঘটে। ডা/কাতরা “অলঙ্কার নিকেতন জুয়েলার্স” নামক স্বর্ণের দোকানের মালিক এম এ হান্নান আজাদের ফ্ল্যাটে ঢুকে লু!টপাট করে। এছাড়া, ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থিত একটি অফিস থেকে প্রায় ২৫ লাখ টাকা নিয়ে গেছে বলে জানা যায়।
ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল র্যাব, ম্যাজিস্ট্রেট এবং ছাত্র পরিচয়ে ওই বাসায় ঢুকে ডা/কাতি করে। ডাকাতির সময় বাসার মালিক ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেসময় পাশের ভবনের শ্রমিকেরা পুলিশকে সহযোগিতা করে চার ডাকাতকে আটক করে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন।
এসি শাহ মোস্তফা আরো জানান, ডাকাতরা বাসা থেকে এক-দেড় লাখ টাকা এবং জুয়েলার্স মালিকের স্ত্রীর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে যায়। তবে অফিস থেকে প্রায় ২০-২৫ লাখ টাকা নিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় এম এ হান্নান আজাদ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তারকৃতদের পাশাপাশি পলাতক ডাকাতদেরও আসামি করা হয়েছে। ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং কিছু পলাতক ডাকাতের পরিচয় নিশ্চিত হয়েছে। বাকিদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে অভিযান চলবে।
